রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

বাংলা ও ইংরেজি ভাষার শক্তিশালী বাইলিঙ্গুয়াল ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রকাশ

বাংলা ভাষা ও সাহিত্যের নির্ভুল অনুধাবনে যুগান্তকারী ওপেন-সোর্স এআই মডেল উন্মুক্ত করেছে গবেষকরা।
The Contemporary
নিজস্ব প্রতিবেদক
Sep 16, 2026
প্রযুক্তি প্রতিষ্ঠানের আধুনিক অফিসে প্রকৌশলীদের কর্মব্যস্ততা

দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৮ বিলিয়ন প্যারামিটারের একটি সম্পূর্ণ ওপেন-সোর্স লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) উন্মুক্ত করা হয়েছে।

বাংলা ভাষার জটিল ব্যাকরণ, ভাবার্থ অনুবাদ এবং আইনি নথি সংক্ষেপণে মডেলটি বিশ্বখ্যাত অনেক বাণিজ্যিক এআই মডেলকে ছাড়িয়ে গেছে এবং এটি সাধারণ কম্পিউটারেও কাজ করতে সক্ষম।

দেশীয় সফটওয়্যার নির্মাতারা ইতিমধ্যেই গ্রাহক সেবা, আইনি সহায়তা ও শিক্ষামূলক অ্যাপে এই মডেলের ব্যবহার শুরু করেছেন।