রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

হৃদরোগের ঝুঁকি আগেভাগেই শনাক্তে চিকিৎসকদের নতুন আধুনিক স্ক্রিনিং পদ্ধতি উদ্ভাবন

হৃদরোগের লক্ষণ প্রকাশের সাত বছর আগেই ঝুঁকি শনাক্ত করতে নতুন সাশ্রয়ী পরীক্ষা চালু করল চিকিৎসকরা।
The Contemporary
নিজস্ব প্রতিবেদক
Sep 17, 2026
হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক চিকিৎসা সেবা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দক্ষিণ এশিয়ার মানুষের উপযোগী একটি অত্যন্ত সাশ্রয়ী ও আধুনিক কার্ডিওভাসকুলার স্ক্রিনিং পদ্ধতি উদ্ভাবন করেছেন।

এই পরীক্ষার মাধ্যমে রক্তে চর্বির পরিমাণ এবং রক্তনালীর আল্ট্রাসাউন্ড বিশ্লেষণ করে লক্ষণ প্রকাশের প্রায় সাত বছর আগেই হৃদরোগের ঝুঁকি শনাক্ত করা সম্ভব।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নামমাত্র মূল্যে এই পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা অকাল হৃদরোগ প্রতিরোধে বড় ভূমিকা রাখবে।